
কুমিল্লার নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ আনিসুজ্জামান, পিপিএম যোগদান করেছেন।
রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের পূর্বে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
যোগদানের পর পরই সহকর্মীদের সাথে পরিচিতি পর্বে অংশ নেন।
পরিচিতি পর্বে নবাগত পুলিশ সুপার বলেন, জনবান্ধব, নিরাপদ ও সেবা-ভিত্তিক কুমিল্লা গড়ে তুলতে আমাদের সবাইকে আন্তরিকতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং পূর্ণ পেশাদারীত্ব দেখাতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্ববোধ, সততা ও মানবিকতার সাথে কাজ করতে হবে। তার নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, সেবাধর্মী ও জনমুখী হবে বলে আশাবাদ জানান সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন রাশেদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।










