রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার চান্দিনায় এক রাতে ৩ বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার-নগদ টাকা লুট

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Daring burglaries at three houses in a single night in Chandina, Cumilla

কুমিল্লার চান্দিনায় এক রাতে পৃথক তিন বাড়ির পাকা ভবনের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাতে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের আওধাতা গ্রামে এবং গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে ওই ঘটনা ঘটে।

আওধাতা গ্রামের পল্লী চিকিৎসক পরিতোষ পাল জানান- শুক্রবার বিকেলে ঘরে ও লোহার গেইটে তালা দিয়ে আমরা পারিবারিক দাওয়াতে এক জায়গায় বেড়াতে যাই। শনিবার ভোরে বাড়ি থেকে ফোন আসে আমাদের ঘরের দরজা খোলা। আমরা দ্রুত বাড়ি এসে দেখি আমার ঘরের ৩টি তালা ভেঙে এবং ঘরের ভিতরে থাকা স্টিলের আলমারি ভেঙে নগদ দেড় লক্ষ টাকা, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

ওই রাতে পাশের বাড়ির প্রবাসীর তপন পাল ও সুবল পাল এর ঘরে একই কায়দায় ঢুকে প্রায় ২২ ভরি স্বর্ণালঙ্কার, সাড়ে ৪ লাখ টাকা সহ মূল্যবান মালামাল নিয়ে যায় চক্রটি।

একই রাতে গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের সমগাজীর বাড়িতে প্রবাসী কাউসারের ঘরে পাকা ভবনের কলাপসিবল গেইট ও দরজা তালা ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় চক্র।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান- যাদের ঘরে ওই ঘটনা ঘটেছে, তারা কেউ ঘরে ছিল না। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আরও পড়ুন