বুধবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Youth arrested for kidnapping and raping expatriate's wife in Comilla
কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার/ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৪ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। তিনি বর্তমানে রামধনীমুড়া এলাকায় ভাড়া থাকতেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় দেড় বছর আগে নাবালক অবস্থায় পারিবারিকভাবে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয় এক প্রবাসীর সঙ্গে। গত ১৮ ফেব্রুয়ারি কিশোরী তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যায়। এরপর ১৯ ফেব্রুয়ারি, বাবার বাড়ি ফেরার পথে, আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

অভিযোগে বলা হয়েছে, পরদিন আল আমিন বিভ্রান্তিকর তথ্য দিয়ে কিশোরীকে কুমিল্লার আদালতে নিয়ে যায় এবং বিয়ের একটি এফিডেভিট কাগজ তৈরি করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তের দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন