সোমবার ৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় তিন দিনে ১৮ থানা ও ডিবির অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - 81 members of a banned organization arrested in Comilla during operations by 18 police stations and the Detective Branch (DB) over three days
কুমিল্লায় তিন দিনে ১৮ থানা ও ডিবির অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লা জেলায় তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের ৮১ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।

জেলা পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারেন এবং মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারেন, সে লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, তিন দিনের অভিযানে কোতোয়ালি মডেল থানা থেকে ১১ জন, সদর দক্ষিণ মডেল থানা থেকে ৪ জন, চৌদ্দগ্রাম থানা থেকে ১০ জন, চান্দিনা থানা থেকে ৭ জন, বুড়িচং থানা থেকে ৩ জন এবং ব্রাহ্মণপাড়া থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া বরুড়া থানা থেকে ১০ জন, লাকসাম থানা থেকে ৪ জন, মনোহরগঞ্জ থানা থেকে ২ জন, নাঙ্গলকোট থানা থেকে ৪ জন, দাউদকান্দি মডেল থানা থেকে ২ জন, তিতাস থানা থেকে ১ জন, হোমনা থানা থেকে ৩ জন এবং মেঘনা থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে দেবিদ্বার থানা থেকে ২ জন, মুরাদনগর থানা থেকে ১ জন, বাঙ্গরা বাজার থানা থেকে ৪ জন, লালমাই থানা থেকে ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের অপতৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন