বৃহস্পতিবার ৬ আগস্ট, ২০২৬

কুমিল্লা জিলা স্কুলে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার দাবিটি মিথ্যা এবং ভিডিওটি সম্পাদিত

কুমিল্লা জিলা স্কুলে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার দাবিটি মিথ্যা এবং ভিডিওটি সম্পাদিত
কুমিল্লা জিলা স্কুলে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার দাবিটি মিথ্যা এবং ভিডিওটি সম্পাদিত

“২০২৪ সালে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর পাকিস্তানের জাতীয় সংগীত গেয়ে এভাবেই উৎযাপন করে কুমিল্লা জিলা স্কুলের একাংশ বিপ্লবীরা” দাবিতে একটি ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, ভিডিওটি সম্পাদিত এবং দাবিটি সম্পূর্ণ বানোয়াট।

এমন কিছু পোস্ট দেখুন এখানে

ভাইরাল পোস্টটি যাচাই করতে ভিডিওটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়। অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাওয়ার নয় বরং এটি ৫ই আগস্ট ২০২৪ সালে কুমিল্লা জিলা স্কুলের সামনে “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল” গানটি গাওয়ার দৃশ্য। ভিডিওতে অডিও পরিবর্তন করে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের জাতীয় সংগীত জুড়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

সুতরাং, “পাকিস্তানের জাতীয় সঙ্গীত গেয়ে উৎযাপন করে কুমিল্লা জিলা স্কুলের বিপ্লবীরা” দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ এডিটেড ও বিভ্রান্তিকর। মূলত ভিডিওতে ৫ই আগস্ট ২০২৪ সালে “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল” গানটি গাওয়া হচ্ছিল এবং অডিও পরিবর্তন করে পাকিস্তানের জাতীয় সঙ্গীত জুড়ে দেওয়া হয়েছে।

রাইজিং ফ্যাক্টসের সিদ্ধান্ত
তাই, রাইজিং ফ্যাক্টস এই পোস্টটিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে এবং।
আরও পড়ুন