মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

কুড়িগ্রামে রহস্যময় ১০১টি সুঁই বিদ্ধ পুতুল উদ্ধার, যাদুটোনা সন্দেহে এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামে রহস্যময় ১০১টি সুঁই বিদ্ধ পুতুল উদ্ধার, যাদুটোনা সন্দেহে এলাকায় আতঙ্ক
কুড়িগ্রামে রহস্যময় ১০১টি সুঁই বিদ্ধ পুতুল উদ্ধার, যাদুটোনা সন্দেহে এলাকায় আতঙ্ক। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া এলাকায় একটি পরিবারের বাসার ভেতর থেকে ১০১টি সুঁই বিদ্ধ একটি পুতুল পাওয়া যায়। সোমবার (১৫ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মাজেদুল ইসলামের বাসার ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে তারা সেখানে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, একটি লাল-সাদা রঙের পুতুলের গায়ে ১০১টি সুঁই ফুটানো রয়েছে। পুতুলটি বাসার মেঝেতে পড়ে ছিল।

বাড়ির মালিক মর্জিনা বেগম জানান, সকালে মেয়েকে স্কুলে নেয়ার সময় আমার মেয়ে পুতুলটি দেখতে পায় পরে যখন পুতুলটি তুলতে যায় দেখা যায় তার মধ্যে সুঁই বিদ্ধ।

তিনি আরও বলেন আমার কারও সাথে বিবাদ নেই, কেনই বা মানুষ এমনটা করলো। তাদের বাসার ভেতর পুতুলটি কেন রাখা হয়েছে তা তারা বুঝতে পারছেন না।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, এটি একটি যাদুবিদ্যার প্রভাব। আবার কেউ কেউ বলছেন, এটি হয়তো কোনো দুষ্টু লোকের কাজ।

আরও পড়ুন