রবিবার ১৭ মে, ২০২৬

কবিতা – বসন্তের দোলা

লেখক: সুমাইয়া আখন্দ তন্বী

কবিতা - বসন্তের দোলা
ছবি: সংগৃহীত
বসন্তের  সময়ে হৃদয়ে দেয় দোলা
মন আমার ছুটে চলে ঐ আকাশের রংয়ের খেলা।
অশোক, শিমুল, পলাশের টুকটুকে লাল রংয়ে
লেবু, জাম্বুরা ফুলের মিষ্টি ঘ্রাণ মন বলে–
এই তো চেয়েছি সাথে পাখির কলতান।
আমের মুকুল, গাছে গাছে নাচে মিষ্টি পাখি বুলবুল।
ফুটে হলুদ গোলাপ আর কত কি!!
মন যে চায় কি তাতো আমি বুঝি নি।
ফুরিয়ে  যায়  বাইশটা বসন্ত  জীবন থেকে
বুঝ হবার পর  কত বসন্ত  এসেছে  আর আসে নাকো ফিরে।
বসন্ত  শুধু  হৃদয়ে  দোলা দিল  আনন্দ  আনি নি তেমন।
তাই  তো জীবন টা উপভোগ হলো না
তার সন্ধ্যা অলকানন্দার মতন।
আরও পড়ুন