
“কুমিল্লা সদর আসনের বিএনপির মনিরুল হক চৌধুরী এমপি নারীসহ আটক” দাবিতে একটি ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, সংবাদটি সম্পূর্ণ বানোয়াট এবং ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার।
এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ভাইরাল পোস্টটি যাচাই করতে ভিডিওটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়। অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি এমপি মনিরুল হক চৌধুরীর নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে সাক্ষাতের ভিডিও। চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের হাতে হত্যাকাণ্ডের শিকার ওই কাস্টমস কর্মকর্তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ৮ মে বিকেল ৬টায় কুমিল্লা নগরীর পানপট্রি এলাকার ভাড়া ফ্ল্যাটে যান এমপি এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় বুলেট বৈরাগীর পরিবারের দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে কুমিল্লায় তার পরিবারের স্থায়ী নিবাসের আশ্বাস দেন এমপি। পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি। এ বিষয়ে বিস্তারিত সংবাদ দেখুন এখানে এবং এখানে।
এমন কিছু নিউজ দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, “এমপি মনিরুল হক চৌধুরী নারীসহ আটক” দাবিতে প্রচারিত পোস্টটি সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিওটি আসলে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর পরিবারের সঙ্গে এমপির সাক্ষাতের দৃশ্য।




