
এখন থেকে শনিবারও অফিস করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনে গতি আনার লক্ষ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ওদিকে দায়িত্ব পাওয়ার পর তিনি এমপিদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। যা বেশ প্রশংসিত হয়েছে। মন্ত্রীদেরকে বাহুল্য খরচ না করার জন্যও নির্দেশনা দিয়েছেন।
এদিকে, দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় পাঁচ কোটি পরিবারকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন এ তথ্য জানান।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে। মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না।
তিনি বলেন, বাসসে যেটা হয়েছে সেটা শুনেছি। এই ঘটনা দুঃখজনক।








