রবিবার ৯ আগস্ট, ২০২৬

এইচএসসি পাশেই ২৫০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Jobs
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা নিজ নিজ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্যে অনুরোধ করা হয়েছে।

মাসিক বেতন ১১ হাজার থেকে ২২ হাজার টাকা (গ্রেডভিত্তিক) পর্যন্ত। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাও রয়েছে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

লোকবল নিয়োগ: ২৫০ জন

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: বেতন ১১,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত (গ্রেড ভিত্তিক)

অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে।

আরও পড়ুন