সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

এই গ্রীষ্মে আসছে তীব্র তাপপ্রবাহ, কবে শুরু জানাল আবহাওয়া অফিস

রাইজিং ডেস্ক

দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, বাড়বে গরম
দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, বাড়বে গরম। ছবি: দেবরচন চ্যাটার্জি/ গেটিইমেজ

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। তাপপ্রবাহের পাশাপাশি জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমে মানুষ অস্বস্তিতে ভুগবে। তবে আগামী দুই-তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (১১ এপ্রিল) আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ সময়ে তাপমাত্রাও বাড়বে। আগামী ১৫-১৬ এপ্রিল তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলেও তাপপ্রবাহ চলতে পারে বলে জানান তিনি।

আগামী ১৪ এপ্রিল (রোববার) পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহ চলবে দেশব্যাপী। পরে ১৬-১৯ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।

চলতি এপ্রিল মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়। তবে গত রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পর তাপমাত্রা কমে যায়। এ মাসে দেশের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন