সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

আজ থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ছে

রাইজিং ডেস্ক

Dhaka Metro Rail
মেট্রোরেল। ছবি: রাইজিং কুমিল্লা

আজ ১৬ রমজান অর্থাৎ বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে যাত্রীরা রাত ৯টা পর্যন্ত মেট্রোরেলের সুবিধা নিতে পারবেন।

এর আগে, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে যেত রাত ৮টায় এবং মতিঝিল স্টেশন থেকে ৮টা ৪০ মিনিটে।

জানা যায়, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এতদিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে।

অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে এতদিন সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।

এর আগে, গতকাল ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য গণমাধ্যমকে জানান।

সে সময় তিনি বলেন, ‘আমরা মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজটি সম্পন্ন করেছি। বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলবে।’

উল্লেখ্য, নতুন করে বাড়ানো এক ঘণ্টা সময়ে উভয়দিকেই মেট্রোরেল ১২ মিনিট পর পর চলাচল করবে। তবে, অপরিবর্তিত থাকবে অন্য সময়সূচি।

আরও পড়ুন