
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।
রোববার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান এর সই করা অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ নূরুল করিম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক, কুবিকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রেজিস্ট্রার-এর দায়িত্ব (অতিরিক্ত দায়িত্ব) প্রদান করা হলো। এ আদেশ ১৮/০৫/ ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে কার্যকর হবে।
নতুন রেজিস্ট্রার মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, “বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আমাকে যোগ্য মনে করা হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো বিশ্ববিদ্যালয়ের আইনকে সমুন্নত রেখে নিয়মের মধ্যে থেকে সব কাজ সম্পাদন করতে। আমি চেষ্টা করবো, আমার এখানে যেন কোনো ফাইল আটকে না থাকে। আমার দপ্তরে এসে যেন কেউ হয়রানির শিকার না হন।”








