
কুমিল্লা নগরীতে যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) অভিযানে নেতৃত্ব দেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ বিভাগের সদস্যরা এবং র্যাব সদস্যরা অংশ নেন। অভিযানের সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে যানজট কমানো এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।
অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।








