মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬

৪২ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - PM meets with administrators of 42 district councils
৪২ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নবনিযুক্ত ৪২টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার (৩১ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ে পৌঁছান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উল্লেখ্য, গত ১৫ মার্চ সরকার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগের পর এটিই প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

বৈঠকে প্রধানমন্ত্রী জেলা পরিষদের প্রশাসকদের মাঠ পর্যায়ে কার্যকরভাবে কাজ করার নির্দেশনা দেন। বিশেষ করে স্থানীয় সরকার কাঠামোকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনগণের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আরও পড়ুন