মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

Border Guard Bangladesh (BGB) -
বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।—ফাইল চিত্র।

দেশজুড়ে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রাজধানী ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি।

আজ বুধবার  (২২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে (গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর) পর্যন্ত ২৪ দিনে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতাল-অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে ১৯৭টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এসময়ে গড়ে প্রতিদিন প্রায় সাতটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন