রবিবার ২৯ মার্চ, ২০২৬

সচিবালয়ে বিভিন্ন দাবি নিয়ে কর্মচারীদের বিক্ষোভ

রাইজিং ডেস্ক

Employees protest at the Secretariat over various demands
সচিবালয়ে বিভিন্ন দাবি নিয়ে কর্মচারীদের বিক্ষোভ/ছবি: সংগৃহীত

সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয়কেন্দ্রিক সংযুক্ত পরিষদ। পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে তারা এই সমাবেশ করছেন বলে জানা যায়।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন। এদিন সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

দাবিগুলো- পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবণী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করা, সঞ্জীবণীর ভাতা ২০ হাজার টাকা করা, পরিবারের ছয়জনের রেশন চালু করা ইত্যাদি।

তারা বাতামতলায় জড়ো হয়ে মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করেন। এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হন।
আরও পড়ুন