
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। কণ্ঠভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি এ পদে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার পদে একটি মনোনয়ন উত্থাপন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খোন্দকার মোশাররফ হোসেন।
এ সময় নাটোর সদর আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। পরে লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন মিজান প্রস্তাবটি সমর্থন করেন।
পরবর্তীতে কণ্ঠভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি এখন থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।





