
রাউন্ড অব ৩২-এর শেষ ম্যাচে কলম্বিয়া-ঘানার লড়াই শেষ হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে চলতি বিশ্বকাপের শেষ ষোলোর লাইনআপ। নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নিজেদের গ্রুপ ও রাউন্ডের বাধা পেরিয়ে আসা ১৬টি দল।
এবারের রাউন্ড অব ১৬-এ ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, ইংল্যান্ড খেলবে মেক্সিকোর বিপক্ষে, আর দুই ইউরোপীয় পরাশক্তি পর্তুগাল ও স্পেন মুখোমুখি হবে অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে। এছাড়া আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর এবং যুক্তরাষ্ট্রের সামনে রয়েছে বেলজিয়ামের চ্যালেঞ্জ।
শেষ ষোলোর ম্যাচসূচি
কানাডা-মরক্কো, হিউস্টন স্টেডিয়াম (৪ জুলাই রাত ১১টা)
প্যারাগুয়ে-ফ্রান্স, ফিলাডেলফিয়া স্টেডিয়াম (৫ জুলাই রাত ৩টা)
ব্রাজিল-নরওয়ে, নিউ ইয়র্ক (৬ জুলাই, রাত ২টা)
মেক্সিকো-ইংল্যান্ড, মেক্সিকো সিটি স্টেডিয়াম (৬ জুলাই, সকাল ৬টা)
পর্তুগাল-স্পেন, ডালাস স্টেডিয়াম (৭ জুলাই, রাত ১টা)
যুক্তরাষ্ট্র-বেলজিয়াম, সিয়াটল স্টেডিয়াম (৭ জুলাই, সকাল ৬টা)
আর্জেন্টিনা-মিশর, আটলান্টা স্টেডিয়াম, (৭ জুলাই, রাত ১০টা)
সুইজারল্যান্ড-কলম্বিয়া, বিসি প্লেস ভ্যাঙ্কুভার (৮ জুলাই, রাত ২টা)
শেষ ষোলোর এই লড়াইগুলো থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। ফলে প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে শিরোপার স্বপ্ন।










