
কুমিল্লার লালমাই উপজেলার বলী পদুয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক কুমিল্লা-৯ এবং বর্তমান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
আসন পুনর্বিন্যাসের আগে লালমাই উপজেলা কুমিল্লা-৯ আসনের অন্তর্ভুক্ত ছিল। সে সময় এ আসনের সংসদ সদস্য ছিলেন মনিরুল হক চৌধুরী। বর্তমানে লালমাই উপজেলা কুমিল্লা-১০ আসনের অন্তর্ভুক্ত হলেও স্থানীয়দের কাছে তিনি এখনও জনপ্রিয় ও নন্দিত জননেতা হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি কুমিল্লা-৬ (সদর দক্ষিণ ও লাকসাম) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে আসন পরিবর্তন হলেও লালমাইবাসীর সঙ্গে তার সম্পর্ক আগের মতোই রয়েছে বলে স্থানীয়রা জানান। যেকোনো প্রয়োজনে তিনি ছুটে যান এলাকাবাসীর পাশে, আর সাধারণ মানুষও তাদের সমস্যা নিয়ে তার কাছেই আসেন।
সম্প্রতি লালমাই উপজেলার বলী পদুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঈদের আগেরদিনই ঘটনাস্থলে ছুটে যান মনিরুল হক চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় সরকারি সহায়তায় ক্ষতিগ্রস্তদের জন্য নতুন করে ৮টি ঘর নির্মাণের বিষয়েও আশ্বাস প্রদান করেন তিনি।









