
‘মথ’ নামে ডালে ক্ষতিকর রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বাজারজাত করার বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রবিবার (২ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মথ’ নামে ডালের সঙ্গে হলুদ রং মিশিয়ে ‘মুগ’ ডাল হিসেবে বিক্রি করা হচ্ছে। টারটাজাইন রংটি ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং ওই রঙে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
গত অর্থবছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি হলেও বাজারে মথ নামে কোনও ডাল পাওয়া যায়নি। স্থানীয় বাজারে মুগ ডাল নামে বিক্রি হওয়া ডালের সংগৃহীত নমুনার অর্ধেকের বেশিতে রঙ মিশ্রিত পাওয়া গেছে।







