সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে ম্যাজিস্ট্রেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছেন পুলিশ সুপাররা। ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের দিনব্যাপী সম্মেলনে অংশ নিয়ে সুষ্ঠু ভোটের জন্য নানা দাবির কথা তুলে ধরেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনের ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের আয়োজিত এক সভায় এ ক্ষমতা প্রদানের দাবি জানানো হয়।

বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সুপাররা (এসপি) বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের পর্যাপ্ত যানবাহন সংকট রয়েছে।

জনবল সংকটের কারণে পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন। একই দিনে দুটি নির্বাচন, বড় একটা চ্যালেঞ্জ হবে। নির্বাচনের দিন অসুস্থ, প্রতিবন্ধী লোক ভোট দিতে গেলে পুলিশকে বলা হয় সহযোগিতা করার জন্য। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখলে সুবিধা হবে। তারা বলেন, বিগত নির্বাচনগুলোতে পুলিশের যে বাজেট ছিল এটা বৈষম্য ছিল। এই নির্বাচনে বাজেট বাড়ানো প্রয়োজন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া প্রয়োজন।

আরও পড়ুন