রবিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের দিন সব ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার ঘোষণা ইসির

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - EC announces to keep all polling stations smoke-free on election day
ভোটের দিন সব ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার ঘোষণা ইসির/ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিন দেশের সব ভোটকেন্দ্রকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ বিষয়ে সম্প্রতি ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে সব ভোটদান কেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

নির্দেশনা অনুযায়ী, কমিশনের উল্লিখিত সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশে ভোটদান নিশ্চিত করতেই ইসির এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে রক্ষণশীল মহল থেকে সতর্ক করে বলা হয়েছে, সংবিধান পরিবর্তনের উদ্যোগ রাজনৈতিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে।

আরও পড়ুন