বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১১ জন প্রার্থী

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - 11 candidates submit nomination papers for Brahmanbaria-1 constituency
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১১ জন প্রার্থী/ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১১ জন প্রার্থী।

নাসিরনগরে সকাল হতে পালাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাহীনা নাছরিন এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম. এ হান্নান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, খেলাফত মজলিস বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওঃ শহিদুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওঃ হোসাইন আহমেদ আজাদী, সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী, সতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম, এম এ হাবিবুর রহমান,

একই আসনে সকাল হতে পালাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রির্টানিং এর কাছে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান সুখন, মুহিদুজ্জামান টিটু ও ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী মাওঃ ইসলাম উদ্দিন দুলাল।

আরও পড়ুন