
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়ন চেয়ারম্যান আজহারুল ইসলাম ও চাতলপাড় ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নাসিরনগর সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার আসামি হলেন চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও গোয়ালনগর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম ।
বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত শ্রী কৃষ্ণ। তিনি বলেন, তাদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে, আজ দুপুরে তাদের গ্রেফতার করা হয়েছে।









