
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় কাঁচামালের দোকান, ফার্মেসি, খাবার হোটেল ও জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১১ ফেব্রুয়ারি ও ১২ ফেব্রুয়ারি সকল দোকান বন্ধের নির্দেশ পৌর কতৃপক্ষের।
নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত পৌরসভার প্যাডে এ বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছে।
এও নির্দেশনা দেয়া হয়েছে, উক্ত আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে পৌর প্রশাসক ও ইউএনও মো. মাহমুদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, নিরাপত্তা ও শৃঙ্খলার কথা ভেবে এ নির্দেশনা দেয়া হয়েছে।








