
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল দোয়া ও ইসলাহী মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা ও এতিমখানা কমিটির উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে এই দোয়া ও ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন নাইঘর পূর্বপাড়া মদিনা জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইঘর পূর্বপাড়া মদিনা জামে মসজিদের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম মেম্বার।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন মুফতি আরিফ বিন হাবিব। তিনি তাঁর বয়ানে ‘শিরক ও বিদ’আত’ বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মোহাম্মদ এনামুল হক।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান।
বাদ আসর থেকে শুরু হয়ে বাদ মাগরিব প্রধান বক্তার বয়ানের মধ্য দিয়ে এই দ্বীনি ও ইসলামি মাহফিলের কার্যক্রম পরিচালিত হয়।
পরিশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।









