
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে এই ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
এতে মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহ-সুপার মাওলানা মাঈনুদ্দিন সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি আব্দুল বারী, অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুছ।
অনুষ্ঠানে মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন সুপার মাওলানা রেজাউল করিম।
এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।










