
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন পরিষদে কমিউনিটি পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা বিষয়ক মাইকিং শেষে চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজ মাঠে সচেতনতামূলক এই ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে গ্রাম আদালত বিষয়ক এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে ১০ জন বিজয়ীর মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। এসময় ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন (মুরাদ), উপজেলা গ্রাম আদালত বিষয়ক সমন্বয়কারী মোঃ রমজান আলী, চান্দলা ইউনিয়ন পরিষদ অফিস সহকারি শ্রী উজ্জল চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠানে গ্রাম আদালতের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়।








