বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

বেগম আছিয়া হক বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বেগম আছিয়া হক বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লার হোমনা থানার নয়াকান্দিতে অবস্থিত বেগম আছিয়া হক বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভা আজ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মো. নায়ীম আলীমুল হায়দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (বাইইউস্ট)।

উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এ. কে. এম. নাছির উদ্দিন, বিদ্যালয়ের হিসাবরক্ষক মো. ইব্রাহিম এবং প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।

সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবক ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় বিদ্যালয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

বিদ্যালয়ের সভাপতি ড. নায়ীম আলীমুল হায়দার বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই বিদ্যালয়কে এগিয়ে নিতে পারে।”

সভা শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন