মঙ্গলবার ৩১ মার্চ, ২০২৬

বাতিল হচ্ছে শনিবারের স্কুল ছুটি, ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Saturday school holiday canceled, plans to keep classes open for 6 days-Education Minister
বাতিল হচ্ছে শনিবারের স্কুল ছুটি, ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী/ছবি: সংগৃহীত

এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ফলে আগের নিয়েমে সপ্তাহে ৬ দিন স্কুল খোলা রেখে শুক্রবার বন্ধ রাখার পরিকল্পনা হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, ইরান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে করছে সরকার চিন্তাভাবনা করছে।

এ বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলেও জানান আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষাব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দুটি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।

 

আরও পড়ুন