
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬ নম্বর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সঞ্জয় দাস, পিতা সেতু দাস, গ্রামের বাড়ি বেজুরা, থানা মাধবপুর; সেন্টু সরকার, পিতা মধু সরকার, দক্ষিণ বেজুরা, থানা মাধবপুর; এবং মানিক, পিতা হারুন মিয়া, খিলবামৈ, থানা বাহুবল, জেলা হবিগঞ্জ।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








