মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

ফ্যামিলি কার্ড ছাড়াই অর্ধেক দামে মেলবে টিসিবির ৪ পণ্য

নিজস্ব প্রতিবেদক

Trading Corporation of Bangladesh (TCB)
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

রাজধানীর ২৫ থেকে ৩০টি স্থানে ফ্যামিলি কার্ড ছাড়াই আজ থেকে সরকারি ‘ট্রাক সেল’ শুরু হবে। যে কেউ দুই কেজি ডাল, আলু, পেঁয়াজ ও দুই লিটার সয়াবিন তেল নিতে পারবেন।

সোমবার (১৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতি কেজি ডাল ৭০ টাকা, এক লিটার সয়াবিন তেল ১০০ টাকা, এক কেজি আলু ৩০ টাকা এবং এক কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি করা হবে।

তপন কান্তি ঘোষ বলেন, বৈশ্বিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও ডলারের দামের কারণে অনেক পণ্যের দাম বেড়েছে। এ পরিস্থিতিতে রাজধানীর মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্য বিক্রির লক্ষ্যে এই ‘ট্রাক সেল’ কর্মসূচি শুরু করা হয়েছে।

তিনি জানান, ডিম ও আলুর দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমদানি চলবে। কোল্ড স্টোরেজে পর্যায়ে তদারকি করবে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত আলু আমদানির জন্যে ২ লাখ টন আইপির অনুমোদন দেয়া হয়েছে। ১৫ হাজার টনের এলসি খোলা হয়েছে।

তপন কান্তি জানান, যারা ভোগ্যপণ্য মজুদ করে মানুষকে জিম্মিকারীদের বিষয়টি দেখছে প্রতিযোগিতা কমিশন। সেখানে ৬৫টি মামলা চলছে। দুটি কোম্পানিকে ৮ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে। যদিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জরিমানার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছে।

তিনি আরও বলেন, কয়েকদিন চিনি বিক্রি করা হবে না। চিনি আমদানি করা গেলে এই কর্মসূচিতে চিনিও যুক্ত হবে।

আপাতত সব কর্মদিবসে এই বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। শুক্র ও শনিবার বন্ধ থাকবে। তবে পরবর্তীতে সপ্তাহের সব দিন কর্মসূচি চলবে। একেক এলাকায় একেক দিন পণ্য বিক্রি করা হবে, যাতে রাজধানীর সব এলাকার মানুষ ন্যাষ্যামূল্যের এসব পণ্য পায়।

আরও পড়ুন