বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের মনোনয়নপত্র দাখিল

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের মনোনয়নপত্র দাখিল
‎ব্রাহ্মণপাড়ায় জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইনের মনোনয়নপত্র দাখিল/ছবি: প্রতিনিধি

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদা জাহান এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন।

জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এসময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন সরকার, অধ্যাপক আব্দুল আউয়াল, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সম্পাদক মো. আবু কাউছার আরমান, ছাত্রনেতা ওমর সানি, আফনাম মোজাহিদ, আব্দুল্লাহ আল জুবায়েরসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত প্রার্থী ড. এডডভোকেট মোবারক হোসাইন বলেন, জাতি এখন পরিবর্তন চায়। যারা অতীতে ক্ষমতায় ছিল, তাদের দ্বারা পরিবর্তন সম্ভব না। নতুন জোটই পরিবর্তন আনতে পারবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন