মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

প্রশ্নফাঁস ঠেকাতে এক মাস বন্ধ থাকবে কোচিং সেন্টার

রাইজিং ডেস্ক

coaching center
প্রতীকি ছবি/সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আজ থেকে দেশের সকল কোচিং সেন্টার এক মাসের জন্য বন্ধ থাকবে। আগামী বুধবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া পরীক্ষা ঘিরে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে ১২ মার্চ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়,

  • প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষার্থীদের কাছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
  • কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
  • ট্রেজারি-থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না।
  • প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব রটানোর বিরুদ্ধে নজরদারি জোরদার করা হবে।
  • পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম ও অন্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে।

তথ্য সরবরাহ:

পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য সরবরাহের প্রয়োজন হলে আন্তঃবোর্ডের সমন্বয়ক, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ হোসেনের মাধ্যমে গণমাধ্যমে সরবরাহ করা হবে।

আরও পড়ুন