সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ বেশি কুমিল্লার প্রবাসীদের

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Voting by postal ballot
পোস্টাল ব্যালট নিবন্ধন /ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৫ লাখ ৩১ হাজার ১৩২ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৯৮ হাজার ৯০৭ জন এবং নারী ৩২ হাজার ৩০৬ জন।

আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিত পর্যন্ত বিদেশে থাকা বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়া জন্য নিবন্ধনে ইসির ওয়েবসাইট https://portal.ocv.gov.bd/report/by-country থেকে বিষয়টি জানা গেছে।

এদিকে জেলা ভিত্তিক নিবন্ধনে সবচেয়ে এগিয়ে রয়েছে কুমিল্লা জেলা। বিভিন্ন দেশে অবস্থানরত এই জেলার ৫৫ হাজারেরও বেশি প্রবাসী ভোটার ইতিমধ্যে রেজিস্ট্রেশন শেষ করেছেন। এর মধ্যে পুরুষ ৫৩ হাজার ৪৩৫ জন এবং নারী ১ হাজার ৫৯০ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা জেলা, যার নিবন্ধন সংখ্যা ৪৬ হাজারেরও বেশি। তৃতীয় স্থানে থাকা চট্টগ্রাম জেলা থেকে নিবন্ধন হয়েছে ৪৫ হাজারেরও বেশি।

এর পরের অবস্থানে রয়েছে নোয়াখালী, যেখানে নিবন্ধন ৩১ হাজারেরও বেশি। সিলেট জেলা থেকে নিবন্ধন ২২ হাজারেরও বেশি, এবং চাঁদপুর জেলা থেকে নিবন্ধন পাওয়া গেছে ২১ হাজারেরও বেশি।

ফেনী থেকে নিবন্ধন এসেছে ২০ হাজারেরও বেশি। ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই নিবন্ধন হয়েছে ১৭ হাজারেরও বেশি। লক্ষ্মীপুর জেলাতেই নিবন্ধন হয়েছে ১৬ হাজারেরও বেশি।

অন্যান্য জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার ও কক্সবাজারের নিবন্ধন ২৩ হাজারেরও বেশি। মুন্সীগঞ্জ, টাঙ্গাইল এই দুই জেলাতেই নিবন্ধন ২০ হাজারেরও বেশি।

নরসিংদী, নারায়ণগঞ্জ এই দুই জেলার প্রতিটির ১৮ হাজারেরও বেশি প্রবাসী বিদেশ থেকে নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছেন।

ইসি কর্মকর্তা জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা কর্মচারী থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আর আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলবে ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

যে সকল দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি। মোট নিবন্ধন করেছেন (সকাল ৯টা ৫০ পর্যন্ত) ৫ লাখ ২৮ হাজার জন। যা প্রতি মুহূর্তে বাড়ছে।

ইসি জানান, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি,  রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি আর নিষ্পত্তি ১২ জানুয়ারি  থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি,  নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন