মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছে ১ লাখ ৭১ হাজার প্রবাসী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - postal ballot. bd
পোস্টাল ব্যালটে বিডি/ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১ লাখ ৭১ হাজার ৫০৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্দিষ্ট সময়ে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা ভোট প্রদান করে ফেরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

নিবন্ধন কার্যক্রম গত ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে নিবন্ধন চলছে এমন কিছু দেশ হল— দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ইত্যাদি।

ইসি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। সংস্থাটি ৫০ লাখ প্রবাসী ভোটারকে ভোটগ্রহণে অংশগ্রহণ করাতে লক্ষ্য স্থির করেছে।

নিবন্ধন এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে: https://portal.ocv.gov.bd/report/by-country

আরও পড়ুন