
পটুয়াখালীর বাউফলের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ বাসভবনে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সময় আগত ব্যক্তিরা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা, ব্যক্তিগত আবেদন ও উন্নয়নসংক্রান্ত নানা বিষয় এমপির সামনে তুলে ধরেন। ড. শফিকুল ইসলাম মাসুদ মনোযোগ সহকারে সেসব বিষয় শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের পাশে থাকা শুধু নির্বাচনী অঙ্গীকার নয়, এটি একজন জনপ্রতিনিধির দায়িত্ব। মানুষের সমস্যা জানা, তাদের কথা শোনা এবং সামর্থ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করাই তাঁর জনসেবার মূল লক্ষ্য।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সংসদ সদস্যের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।









