সোমবার ৪ মে, ২০২৬

নাসিরনগরে অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

তোফাজ্জল মিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
নাসিরনগরে অটোরিকশা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মোটরসাইকেল অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (০৪ মে) দুপুরে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর এলাকার নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার রফিকুল ইসলাম এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিরনগর থেকে ধরমন্ডল-এর উদ্দেশ্যে মোটরসাইকেল যাচ্ছিল তারা তিন বন্ধু এবং অপর দিক থেকে আসা অটোরিকশার সাথে তাদের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন দুই সন্তানের জনক সাইফুল ইসলাম।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোও দুই আরোহীকে প্রাথমিকভাবে নাসিরনগর সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

নাসিরনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় অটোরিকশার চালক পলাতক রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আরও পড়ুন