সোমবার ১৭ আগস্ট, ২০২৬

নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষি পুরস্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষি পুরস্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন
নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষি পুরস্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষ্যে উপজেলায় শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে পুরস্কার পেয়েছেন পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের আব্দুল হাই শিশু মিয়ার সন্তান মো. মনির হোসেন।

রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে নবীনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার প্রদান, আলোচনা সভা ও মৎস্য পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

এতে ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসনের এমপি এডভোকেট মোহাম্মদ আবদুল মান্নানের অবর্তমানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও আসন্ন নবীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো. মাসুদুর ইসলাম মাসুদ।

নবীনগর উপজেলা কর্মকর্তা ইউএনও মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আক্কাস আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেলসহ অন্যান্যরা।

এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্যচাষি, উদ্যোক্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা।

উপজেলায় শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন, আমি আনন্দিত ও আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে পুরস্কার পেয়েছি। সেজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আমি যাতে দেশের কল্যাণে কাজ করে যেতে পারি। দেশের মানুষের মাছের চাহিদা মিটিয়ে বিদেশে যাতে মাছ রপ্তানি করতে পারি।

আরও পড়ুন