সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান, কম্পিউটার বিশেষজ্ঞ গ্রেপ্তার

রাইজিং ডেস্ক

Raid on fake certificate making factory, computer expert arrested
ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে একটি নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১ এপ্রিল) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান চালান।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন খবরের ভিত্তিতে নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল অবৈধ সার্টিফিকেট, মার্কশিট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, রাজধানীতে দীর্ঘদিন ধরে একটি চক্র নকল সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে আসছিল। তেমন একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন