সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠনে প্রজ্ঞাপন জারি

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Ministry of Law, Justice and Parliamentary Affairs
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় / আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

সরকার দেশের আটটি বিভাগের জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৩-এর ক্ষমতাবলে উল্লিখিত বিভাগগুলোর জন্য ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে। এই ট্রাইব্যুনাল অবিলম্বে কার্যকর হবে।

গুম প্রতিরোধে গঠিত ট্রাইব্যুনালগুলো হলো-

১) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ঢাকা। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ ঢাকা বিভাগ।

২) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ চট্টগ্রাম বিভাগ।

৩) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, সিলেট। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ সিলেট বিভাগ।

৪) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ময়মনসিংহ। অধিক্ষেত্র: ময়মনসিংহ বিভাগ।

৫) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রাজশাহী। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ রাজশাহী বিভাগ।

৬) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রংপুর। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ রংপুর বিভাগ।

৭) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, খুলনা। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ খুলনা বিভাগ।

৮) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, বরিশাল। অধিক্ষেত্র: মেট্রোপলিটন এলাকাসহ বরিশাল বিভাগ।

আরও পড়ুন