রবিবার ১৭ মে, ২০২৬

জাসাস কুমিল্লা মহানগরের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Jatiotabadi Samajik Sangskritik Sangstha New committee cumilla city
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে ডা. আফসান আনিসকে সভাপতি, শহীদুল হক সোহেলকে সাধারণ সম্পাদক এবং মো. আলমগীর হোসেন (সালমান জন) কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া ইসতিয়াক আহমেদ পল্লবকে সিনিয়র সহ-সভাপতি এবং ইফতেখার উদ্দিন রাজেসকে দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সভাপতি ডা. আফসান আনিস বলেন, “জাসাস সবসময় জাতীয়তাবাদী আদর্শ ও সংস্কৃতিচর্চাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। কুমিল্লা মহানগর জাসাসকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল বলেন, “তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন (সালমান জন) বলেন,
“কুমিল্লা মহানগরের প্রতিটি ইউনিটকে সক্রিয় করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করতে চাই।”

নবগঠিত কমিটিকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে বলে জানা গেছে।

আরও পড়ুন