
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রপতিও বরাবরের মতো এখানে ঈদের নামাজ আদায় করবেন। ফলে এবারের ঈদে জাতীয় ঈদগাহে একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ আদায় করতে দেখা যাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে নারী ও পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ঈদগাহের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আবহাওয়া প্রতিকূল হয়ে ঈদগাহ ময়দান নামাজ আদায়ের অনুপযোগী হলে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।









