বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬

চান্দিনায় বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৪

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৪
চান্দিনায় বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৪/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ও মাদক ব্যবসায়ীসহ সর্বমোট চারজনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে দুই কেজি গাঁজাসহ হাবিবুর রহমান হৃদয় (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সে চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউপির নাওতলা (পূর্বপাড়া রহমান মেম্বারের বাড়ি) এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে দুই যুবককে গ্রেফতারের পর সাজা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে চান্দিনার বোল্লারচর এলাকার আবু তাহেরের ছেলে মোঃ সাকিব (২০)-কে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং একই এলাকার মোঃ দুলালের ছেলে শাহজালাল (২৪)-কে ১০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

এছাড়া আক্তার হোসেন (৩০) নামে অপর এক আসামিকে সিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ভেরুনিয়া (মহিচাইল) এলাকার সেলিম মিয়ার ছেলে। গ্রেফতারের পর তাকেও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন