
কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) প্রথমবারের মতো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগে করা হেছে।
জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মিজ মেহরাজ শারবীনকে (সিনিয়র সহকারী সচিব) আজ সোমবার (১৩ এপ্রিল) পদায়ন করা হয়েছে।
এই পদায়নের মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। একইসঙ্গে নগর ব্যবস্থাপনা ও আইন প্রয়োগ কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেও মনে করা হচ্ছে।









