রবিবার ১৪ জুন, ২০২৬

কুমিল্লা মহানগরীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা মহানগরীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
কুমিল্লা মহানগরীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত/ছবি: সংগৃহীত

“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

এছাড়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগ কুমিল্লা মহানগরীর সভাপতি কাজী নজির আহমেদ, সেক্রেটারি আবুল কালাম পাটোয়ারী, সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইসরাফিল হোসাইন, চকবাজার অঞ্চল পরিচালক ইসমাইল হোসাইন, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, আদর্শ সদর পশ্চিমের সেক্রেটারি জোবায়ের সিদ্দিকী এবং দুর্গাপুর উত্তর ইউনিয়ন সভাপতি গোলাম আযম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, দ্রুত নগরায়নের ফলে কুমিল্লাসহ সারা দেশে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। একটি বাসযোগ্য, সুস্থ ও সবুজ নগরী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলাম পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। হযরত মুহাম্মদ (সা.) বলেছেন:

“যদি কোনো মুসলিম একটি গাছ রোপণ করে, অতঃপর তা থেকে কোনো মানুষ, পাখি বা প্রাণী আহার করে, তবে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে” সহীহ বুখারী

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। তারা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন