বুধবার ৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লা টাউন হল মাঠে ডা. এম. এ. মান্নানের দ্বিতীয় জানাজা সম্পন্ন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Funeral of Comilla Medical Center Director Dr. Mannan held at Town Hall grounds
টাউন হল মাঠে কুমিল্লা মেডিকেল সেন্টারের পরিচালক ডা. মান্নানের জানাজা সম্পন্ন

কুমিল্লা শহরের সুপরিচিত চিকিৎসা প্রতিষ্ঠান কুমিল্লা মেডিকেল সেন্টার (কুমিল্লা টাওয়ার)-এর পরিচালক ও কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের পরিচালক ডা. এম. এ. মান্নানের দ্বিতীয় জানাজা কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত।

মরহুমের পূর্বের অসিয়ত অনুযায়ী আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে টাউনহল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় জানাযায় ইমামতি করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

ডা. এম. এ. মান্নান ছিলেন একজন মানবিক, সেবাপরায়ণ ও দায়িত্বশীল চিকিৎসক। চিকিৎসা সেবার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর ইন্তেকালে এলাকাবাসী একজন নিবেদিতপ্রাণ খেদমতগার মানুষকে হারিয়েছে।

জানাজায় কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ডাঃ জাহাঙ্গীর হোসেন ও কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ সহ কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ ও কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের পরিচালকবৃন্দ, কর্মকর্তা,কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
আরও পড়ুন