
রাইজিং কুমিল্লা ডেস্ক
কুমিল্লা শহরের সুপরিচিত চিকিৎসা প্রতিষ্ঠান কুমিল্লা মেডিকেল সেন্টার (কুমিল্লা টাওয়ার)-এর পরিচালক ও কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের পরিচালক ডা. এম. এ. মান্নানের দ্বিতীয় জানাজা কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত।
মরহুমের পূর্বের অসিয়ত অনুযায়ী আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে টাউনহল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় জানাযায় ইমামতি করেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
ডা. এম. এ. মান্নান ছিলেন একজন মানবিক, সেবাপরায়ণ ও দায়িত্বশীল চিকিৎসক। চিকিৎসা সেবার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর ইন্তেকালে এলাকাবাসী একজন নিবেদিতপ্রাণ খেদমতগার মানুষকে হারিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC