বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবসে এনসিপির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - NCP pays tribute at Comilla Central Shaheed Minar on Victory Day
কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবসে এনসিপির শ্রদ্ধা নিবেদন/ছবি: রাইজিং কুমিল্লা

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ১৬ ডিসেম্বর কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), কুমিল্লা।

এনসিপির কুমিল্লা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, কুমিল্লা জেলা আহ্বায়ক ব্যারিস্টার মাজহারুল ইসলাম সোহেল, যুব শক্তি কুমিল্লা জেলার সদস্য সচিব কামরুল হাসানসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন